|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনার কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার ও অবমুক্ত

খুলনার কয়রা উপজেলার আংটিহারা গ্রামের লোকালয় থেকে ৩০ কেজি ওজনের একটি বিশালাকার সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বন বিভাগের কর্মীরা স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে কচ্ছপটিকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার পরবর্তী শারীরিক পরীক্ষা শেষে কচ্ছপটিকে সুন্দরবনের অববাহিকায় অবস্থিত শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, আংটিহারা এলাকার লোকালয়ে কচ্ছপটি চলে আসায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে খাঁশিটানা বন টহল ফাঁড়ির কর্মীরা, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন। উদ্ধারকৃত কচ্ছপটি সুস্থ থাকায় বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সেটিকে প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া হয়। কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন এবং খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। সুন্দরবনের বন্যপ্রাণী ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এ ধরনের উদ্ধার অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামাসের নতুন রাজনৈতিক ব্যুরো প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার দ

1

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত

2

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ৩০

3

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের

4

যুক্তরাষ্ট্রকে ‘প্রতিরক্ষার ঢাল’ বানানোর পরিণতি ভয়াবহ হবে:

5

খালি পায়ে খেলা ছেলেটিই মেক্সিকোর বিশ্বকাপ নায়ক

6

ম্যানচেস্টার সিটি বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ প্রি-সিজন প্রীতি

7

মার্কিন রণতরীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মধ্যপ্রাচ্যে যুদ্

8

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

9

ইমরান খানের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় পাকিস্তান সরকারের আ

10

হেডিংলিতে ওলি রবিনসনের জোড়া ধাক্কা, চরম বিপর্যয়ে পাকিস্তান

11

চার দিনের যুদ্ধে ইরানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

12

অন্যকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মানিকগঞ্জে

13

বাঙালি কত প্রকার? সমাজ ও ভণ্ডামির ব্যবচ্ছেদ

14

গলে ইনজুরিতে চান্দিমাল, কনকাশন সাব হিসেবে অভিষেক সুরিইয়াবান

15

দিল্লি পুলিশকে এড়িয়ে সংসদ ভবনের কাছে ককরোচ পার্টির বিক্ষোভকা

16

ভারত-পাকিস্তানও যা পারেনি, সে রেকর্ড গড়ে ফেলল বাংলাদেশ

17

সার্ভিস বেনিফিট নিয়ে দ্বন্দ্ব: গাজীপুরে এপেক্স হোল্ডিংসের ৪

18

যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলে

19

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তারা আর রাজনীতি করতে প

20